চব্বিশের জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফেনীতে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে ‘আমরা জুলাই শহীদ পরিবার’। নবগঠিত এই কমিটিতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবনের বাবা নেছার আহমেদ সভাপতি ও শহীদ মাহবুবুল হাসান মাসুমের ভাই মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন শহীদ ইকরাম হোসেন কাউসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে রয়েছেন— যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক আমানত উল্যাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম, তথ্য ও প্রচার সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক মঞ্জুরুল হাসান, তথ্য সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপ-তথ্য সম্পাদক মো: মহসিন, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক শহীদুল ইসলাম।
সদস্যগণ হলেন— বিবি কুলসুম, ফাতেমা আক্তার শিউলি, ফেরদৌস আরা বেগম, কোহিনুর আক্তার, মাহফুজা বেগম, রাহেলা আক্তার ও মারজাহান আক্তার।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই সংগঠনের পদযাত্রা। জুলাই শহীদদের স্মৃতি ও মর্যাদা রক্ষা একইসাথে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের অধিকার নিয়ে কাজ করবে এই সংগঠন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করবে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নব গঠিত সংগঠনের নেতৃবৃন্দ।’



