নাটোরের সিংড়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিংড়া কোর্ট মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিংড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, ক্ষুদে পরিবেশকর্মী সাফা ও সাইফা প্রমুখ।



