কুমিল্লা সিটির প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

‘মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আমার উপর কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ইউসুফ মোল্লা টিপু
ইউসুফ মোল্লা টিপু |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ইউসুফ মোল্লা টিপু পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগসহ নিয়মিত দায়িত্ব পালন করবেন।

প্রশাসক পদে নিয়োগ পাওয়ার পর ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আমার উপর কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। কুমিল্লা নগরীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো।

উল্লেখ্য, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।