৫ ফেব্রুয়ারি নাটোরে নির্বাচনী সমাবেশ করবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নাটোরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
৫ ফেব্রুয়ারি নাটোরে নির্বাচনী সমাবেশ করবেন জামায়াত আমির
৫ ফেব্রুয়ারি নাটোরে নির্বাচনী সমাবেশ করবেন জামায়াত আমির |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নাটোরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই নাটোর নবাব সিরাজ- উদ দৌলা সরকারী কলেজ মাঠে পুরোদমে চলছে জনসভার প্রস্তুতির কাজ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নির্বাচনী জনসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

নাটোরে ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে শহর বন্দর, গ্রাম-গঞ্জে দলের নেতাকর্মী, সাধারণ মানুষ ও ভোটাররা খুবই উচ্ছ্বসিত ও উজ্জীবিত। পুরো শহরজুড়ে চলছে সাজ সাজ রব। ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

নির্বাচনী জনসভাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার প্রস্তুতি । ইতোমধ্যে জেলা জুড়ে চলছে মাইকিং ও মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় কাজ ।

নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে আমিরে জামায়াত নাটোরবাসীর উদ্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাই মঙ্গলবার সকাল থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলার আটটি উপজেলা থেকে আমাদের প্রায় দেড় লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতির পাশাপাশি সাধারণ ভোটার ও সমর্থকরাও অংশ নেবেন। সেই হিসেবে আমরা প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছি।