খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে গণভোটে ১১ হাজার ৫৮৭ ভোটের ব্যবধানে হেরে গেল ‘হ্যাঁ’ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ পরিসংখ্যান ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আনোয়ার সাদাত।
তিনি জানান, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবনা সমূহের প্রতি জাতীয় সংসদের ২৯৮ খাগড়াছড়ি পার্বত্য জেলা এলাকার সম্মতিজ্ঞাপনের পক্ষে (হ্যাঁ ভোট) এক লাখ ৪৪ হাজার ৩৫৫টি ভোট প্রদত্ত হয়েছে এবং সম্মতিজ্ঞাপনের বিপক্ষে (না ভোট) এক লাখ ৫৫ হাজার ৯৪২টি ভোট প্রদত্ত হয়েছে। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৭৯ এবং অবৈধ বা গণনা বহির্ভূত বাতিলকৃত ব্যালট পেপারের সংখ্যা ৪৩ হাজার ১৭টি। শতকরা হার ৬২ শতাংশ।
উল্লেখ্য, এ আসনে পোস্টাল ভোট কেন্দ্রসহ ২০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।



