ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ

উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ৭৮ জনের মাঝে সাত লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ
ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ |নয়া দিগন্ত

ঝিনাইদহে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ৭৮ জনের মাঝে সাত লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম খালিদ হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক রিজাউল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আসিফ কাজল এবং ভুটিয়ারগাতি মাদরাসার সুপার মাওলানা আবু বকর।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হাসান বলেন, ‘রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক রিজাউল করিম বলেন, ‘যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব।’

তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের অর্থ তুলে দেয়া হয়।