মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিদ্যুৎ
বিদ্যুৎ |ফাইল ছবি

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।