গফরগাঁওয়ে হাবিব উন নবী খান সোহেল

টাকা নয়, মানুষ আদর্শের কাছে বিক্রি হয়

‘সারাদেশে বিএনপির তথা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে হাবিব উন নবী খান সোহেল
গফরগাঁওয়ে হাবিব উন নবী খান সোহেল |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপি সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘সারাদেশে বিএনপির তথা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিব উন নবী খান সোহেল বলেন, গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দলের বাইরে গিয়ে এমপি, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মিটবে না। আপনারা আওয়াজ তুলুন নিজের খাই, বাচ্চু ভাই। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন, ভোট দিবেন কিসে, ধানের শীষে।

তিনি আরো বলেন, এদেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে গফরগাঁও-পাগলা এলাকায় উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরীক হোন।

ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা: মোফাখখারুল ইসলাম রানা।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, জেলা বিএনপির সাবেক নেতা স্বপন চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান প্রমুখ।

এসময় পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ শেখ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, আবু সায়েম, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আল আমিন জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল দলের চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ তুলে দিয়ে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বায়ক জানান।