মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণতন্ত্রের অবিসংবাদিত নেতা, বিএনপির সাবেক মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ওবায়েদ মঞ্জিলে অবস্থানকালে তিনি বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন শামা ওবায়েদ।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বর্তমানে নিজ এলাকায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন।



