মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়া মিরপুরে খড়িবোঝাই ট্রলির ধাক্কায় রাসেল (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাসেল উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মতিনুল হকের ছেলে।
নিহত রাসেলের মামা হাবিব জানান, বুধবার সন্ধ্যার দিকে নওয়াপাড়া বাজারে খড়িবোঝাই ট্রলির সাথে ভ্যানের ধাক্কা লেগে রাসেল গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর থাকায় রাজশাহী প্রেরণ করেন। রাজশাহী নেয়ার পথে রাসেলের মৃত্যু হয়।



