চট্টগ্রামে হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় সাখাওয়াত হোসাইন (৪৯) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
আজ বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, বেলা পৌনে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে। শরীরের শতভাগ দগ্ধ ছিল তার, ইনহেলিশন ইনজুরি ছিল। এর আগে, তার স্ত্রী নুরজাহান আক্তার, ছেলে শাওন, ভাই সামির হোসেনের ও তার ভাইয়ের স্ত্রী পাখি আক্তারের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ালো। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।



