সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরো একজন নারী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১ |নয়া দিগন্ত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরো একজন নারী আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সোহেল ফকির। তার বাবার নাম মিরাজ ফকির। গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ।

নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে রাখা হয়েছে। আহত নারী একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদরঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই সজিব আহমেদ জানান, গতকাল বিকালে ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় সোহেল ফকির মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা সোহেলকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত নারীর অবস্থাও শঙ্কটাপন্ন।