রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত |প্রতীকী ছবি

রাজধানী খিলগাঁও থানাধীন নাগদারপাড় এলাকায় কাভার্ডভ্যানেরর ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: শাহরুজ ইসলাম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং খিলগাঁওয়ের বনশ্রী ১০ নম্বর রোডের এল ব্লকের ৩৩ নম্বর বাসার সামসুল হকের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আমরা আশপাশের লোকের মাধ্যমে জানতে পারি, রাত সাড়ে ৯টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে খিলগাঁও নাগদারপার এলাকায় কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।