ভালুকায় ট্রাকচাপায় পোশাককর্মী নিহত

ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী মালবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মোহাম্মদ নিজামুল ইসলাম (৪২) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজামুল হালুয়াঘাটের খড়মা গ্রামের মোহাম্মদ লাল মাহমুদ খানের ছেলে। গাজীপুরের বাঘের বাজার এলাকার গোল্ডেন গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-ফিতরে ছুটিতে পরিবার পরিজনসহ গ্রামের বাড়ি যাচ্ছিলেন নিজামুল। উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী মালবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ফেলে চালক পালিয়েছেন।