কদমতলীতে গলিত লোহা গায়ে পড়ে দগ্ধ ৮

কদমতলীর শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় লোহা গালানোর সময় গলিত লোহা গায়ে পড়ে আট শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে এলে আসলে চিকিৎসক ভর্তি দেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় লোহা গালানোর সময় গলিত লোহা গায়ে পড়ে আট শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি রাখেন।

দগ্ধরা হলেন মোহাম্মদ হীরা (৩৫), মো: খলিলুর রহমান (৫৬), মোহাম্মদ রজব আলী (২৯), মোহাম্মদ মতিউর রহমান (২২), মো: এরশাদ মিয়া (৪৫), মোহাম্মদ লিটন মিয়া (৩২), মোহাম্মদ মানিক মিয়া (৪৫) মোহাম্মদ ইউসুফ মিয়া (৪০)।

তাদের নিয়ে আসা সহকর্মী শহিদুল ইসলাম জানান, কদমতলীর শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় লোহা গালানোর সময় গলিত লোহা গায়ে পড়ে আট শ্রমিক দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে এলে আসলে চিকিৎসক ভর্তি দেন। দগ্ধরা সবাই ওই স্টিল মিলের শ্রমিক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান বলেন, বেলা ১১টার দিকে কদমতলীর শ্যামপুর স্টিলমিল থেকে আট শ্রমিক দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে হীরার ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রজব আলীর ৪ শতাংশ দগ্ধ, এরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউরের ১০ শতাংশ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের সবাইকে ভর্তি দেয়া হয়েছে এবং তিনজনের অবস্থা আশঙ্কাজন বলেও জানান তিনি।