রামপুরায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরার বনশ্রী আইডিয়াল স্কুল এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন কাজী (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. শাহাদাত হোসেন বলেন,আমার ভাগিনা হার্ডওয়ার ব্যবসায়ী রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে রামপুরা বনশ্রী ডি ব্লক আইডিয়াল স্কুল এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে আমার ভাগিনা মারা যায়।

তিনি আরো জানান, আমার ভাগিনা বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলাই এলাকার কাজী হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে উত্তর বাড্ডার ১০ নং রোডে ১০ নং বাসায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।