ডেমরায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত

তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো: আরাফাত হোসেন জানান, ‘আমরা জানতে পেরেছি রাস্তা পারাপার সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি।’

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো: আরাফাত হোসেন জানান, ‘আমরা জানতে পেরেছি রাস্তা পারাপার সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারীর মুখে জানতে পারি অজ্ঞাত দ্রুতগামীর গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।