রাজধানীর খিলগাঁওয়ে সিটি করপোরেশনের গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম খিলগাঁওয়ের ওমর আলী লেনের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বনশ্রী মেইনরোডে সিঙ্গার শোরুমে সামনে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
তিনি আরো বলেন, ‘আশপাশের লোকের মাধ্যমে জানতে পারি, মোটরসাইকেলে করে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।’



