লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে বসে তুষভাণ্ডার বাজারের দিকে যাচ্ছিলেন ইসমত আরা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ফাঁকা ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটের কালীগঞ্জের চৌধুরী মোড়ের বটতলা এলাকা
লালমনিরহাটের কালীগঞ্জের চৌধুরী মোড়ের বটতলা এলাকা |নয়া দিগন্ত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইসমত আরা বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌধুরী মোড়ের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমত আরা বেগম উপজেলার মাদাতী ইউনিয়নের কাকজিটারি গ্রামের বাসিন্দা এবং মো: মজমুল হকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে বসে তুষভাণ্ডার বাজারের দিকে যাচ্ছিলেন ইসমত আরা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ফাঁকা ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সিদ্দিক জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।