সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৪

একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সাথে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরো চার যাত্রী।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Gaibandha
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দু’জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কমপক্ষে চার যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সাথে ধাকা লাগে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরো চার যাত্রী।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।