যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

ওই যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত |প্রতীকী ছবি

রাজধানী যাত্রাবাড়ী থানাধীন এলাকা দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০) নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইফরান স্থানীয়দের বরাতে দিয়ে বলেন, ওই যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া-রায়েরবাগের মাঝামাঝি এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।