মিরপুরে এসি মেরামতের সময় আগুনে দগ্ধ ৪

মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভবনে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন লেগে চার মিস্ত্রি দগ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) অ্যাকাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

দগ্ধরা হলেন মোহাম্মদ আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), মো: রাসেল (৪৫), মো: সুজন (৩১)। তারা চারজনই এসির মিস্ত্রি।

তাদেরকে নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১২ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) অ্যাকাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিটে থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চারজন দগ্ধ হয়। পরে আমরা চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন রাখেন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান বলেন, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণ হয়ে চারজন আমাদের এখানে দগ্ধ হয়ে এসেছে। তাদের চারজনেরই ড্রেসিং চলছে। এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।