কামরাঙ্গীরচরে ভ্যানের ধাক্কায় কিশোর নিহত

রাত ১টার দিকে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীরচরে ভ্যানের ধাক্কায় কিশোর নিহত
কামরাঙ্গীরচরে ভ্যানের ধাক্কায় কিশোর নিহত |সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বেড়িবাঁধ তারা মসজিদ এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মোহাম্মদ জুবায়ের (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১টার দিকে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের বাবা মোহাম্মদ জুম্মন হোসেন বলেন, আমার ছেলে আগে পড়াশোনা করত, এখন পড়াশোনা করে না। গতরাত ১২টার দিকে বেড়িবাঁধের তারা মসজিদ এলাকায় রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর মুসলিমবাগ ৪ নম্বর গলি এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার এক ছেলে এক মেয়ে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকা থেকে এক কিশোর সড়ক দুর্ঘটনায় আহত অবস্থা এসেছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হলে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তের ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।