রাজধানীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফয়সাল বলেন, কাওরান বাজার এলাকায় লাব্বাইক বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |নয়া দিগন্ত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লাব্বাইক বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মামুন ফরাজী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার সিকদার ফরাজীর ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া (পথচারী) কাজী ফয়সাল বলেন, কাওরান বাজার এলাকায় লাব্বাইক বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। এই ঘটনায় লাব্বাইক বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।