বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শুক্রবার সকালে পারকোল এলাকায় প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Baraigram
নিহত সাগর হোসেন
নিহত সাগর হোসেন |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত হয়েছেন। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পারকোল ব্রিজ এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর চুয়াডাঙ্গার দামুড়হুদার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পারকোল এলাকায় ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকের মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারের অপর এক যাত্রী আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।