মাদারীপুরে বাসচাপায় কিশোর নিহত

মাদারীপুরে বাসচাপায় ১২ থেকে ১৪ বছর বসয়ী এক কিশোর নিহত হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল
মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল |নয়া দিগন্ত

মাদারীপুরে বাসচাপায় ১২ থেকে ১৪ বছর বসয়ী এক কিশোর নিহত হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, টেকেরহাট বন্দর থেকে মাহিন্দ্রাতে রাজৈরের দিকে আসতেছিল ওই কিশোর। পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় মাহিন্দ্রাটি। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয় এবং আহত হন আরো দু’জন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিহতের পোশাক দেখে মাদরাসাছাত্র হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বেশ কয়েকটি মাদরাসায় খবর দেয়া হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।