চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
দগ্ধরা হলেন খাদিজা (৩০), মাহমুদুল (৩৫) ও শিউলি আক্তার (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, সকালে খাদিজার ৩৫ শতাংশ, মাহমুদুলের চার শতাংশ এবং শিউলি আক্তারে শরীরে দুই শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের অরেঞ্জ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে খাদিজা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
সূত্র : ইউএনবি



