রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া গেছে।
আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে তাদের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় ও সাত তলায় সামান্য ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানান তিনি।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনা পর্যবেক্ষণ করেছে।
সূত্র : বাসস



