দৈনিক নয়া দিগন্তের ঢাকার জুরাইনস্থ প্রেসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রেস ইনচার্জ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজিএম সার্কুলেশন মো: মেজবাহ উদ্দিন মির্জা হেলাল, ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন মো: আজহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো: কামরুল আহসান এবং শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা যাকির হুসাইন।
এছাড়াও এ অনুষ্ঠানে অ্যাসিস্টেন্ট ম্যানেজার ডিপিপি মো: মোশারফ হোসেন, স্টোর অফিসার মাওলানা আব্দুল হামিদ, মেশিন ইনচার্জ বেলায়েত হোসেন, শাহীন আলম, আব্দুল বাতেনসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।


