জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিলের ইন্তেকাল

রোববার সকাল সাড়ে নয়টায় ঢাকার গোড়ান ছাপড়া মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির দশনাপাড়ায় বেলা দুইটায় দ্বিতীয় জানাজার পর তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নয়া দিগন্ত ডিজিটাল
মানসুর মুজাম্মিল
মানসুর মুজাম্মিল |সংগৃহীত

জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল (৬০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার সকাল সাড়ে চারটায় হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবন সংগ্রামী কবি ছড়াকার ও সংগঠক মানসুর মুজাম্মিল সাহিত্যের নানান শাখায় অবদান রেখে গেছেন। নিবেদিতপ্রাণ এই সাহিত্যিক ব্যক্তিজীবনে ছিলেন পরিচ্ছন্ন মনের মানুষ। তার প্রকাশিত ছড়াগ্রন্থ তাওয়ায় জ্বলা রুটি, সোনার বরণ মেয়ে, চাঁদের হাসি, তাজা খুন, এক ব্যাগ অফিসার, হারিয়ে যাবার দিন, সবার সাথে আছি, পা চালিয়ে যাও, দশ আকাশ, সুগন্ধি গাছের কাছে প্রকাশিত হয়েছে।

রোববার সকাল সাড়ে নয়টায় ঢাকার গোড়ান ছাপড়া মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির দশনাপাড়ায় বেলা দুইটায় দ্বিতীয় জানাজার পর তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুতে সহমর্মী সুহৃদ বন্ধুরা গভীর শোক জানিয়েছেন।