বজ্রবৃষ্টির আভাস

নদীবন্দরসমূহকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বজ্রবৃষ্টি
বজ্রবৃষ্টি |ইন্টারনেট

দেশের ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব জায়গার নদীবন্দরসমূহকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার ভোর ৫টা থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলাসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।