ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৭তম

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৯১ স্কোর নিয়ে ১৭তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৫২ ও ১৫১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা ও চিলির সান্তিয়াগো।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।