ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস |সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।