আজও বায়ু দূষণে তৃতীয় ঢাকা

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

নয়া দিগন্ত অনলাইন
আশপাশের ধুলোবালির মাঝে এক শিশু দাঁড়িয়ে আছে
আশপাশের ধুলোবালির মাঝে এক শিশু দাঁড়িয়ে আছে |ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কোচিং, যার স্কোর ১৭০।

১৬৮ ও ১৪৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

গতকাল একই সময়ে আইকিউএয়ার অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।