গভীররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

ভারতের মণিপুরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও অনুভূত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গভীররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
গভীররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার দিনগত গভীররাতে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়।

তবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভারতের মণিপুরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৫.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।