জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

২০১২ সাল থেকে বৃহত্তর চলনবিলের পাখি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ভুমিকা রেখে চলেছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি
পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি |নয়া দিগন্ত

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’কে জাতীয় পুরস্কার প্রশংসাপত্র (লেটার অব অ্যাপ্রিশিয়েশন) প্রদান করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তি মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে এই প্রশংসাপত্র প্রদান করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি।

অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু।

অনুষ্ঠানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ছাড়াও আরো দশজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রশংসাপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য ২০১২ সাল থেকে বৃহত্তর চলনবিলের পাখি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ভুমিকা রেখে চলেছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।