দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সংস্থাটি জানিয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।