৩ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কাও রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর
পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর |সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য বৃষ্টিপাতের এই পূর্বাভাস দেয়া হয়েছে।

এতে বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কাও রয়েছে।

একই সাথে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সূত্র : বিবিসি