সকাল থেকে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীতে, বজ্রবৃষ্টির সম্ভাবনা

সকাল থেকে বৃষ্টি হওয়ায় নগর জীবনে স্বস্তি ফিরেছে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টির মাঝে দুই শিশু সাইকেলে গন্তবে যাচ্ছে
বৃষ্টির মাঝে দুই শিশু সাইকেলে গন্তবে যাচ্ছে |ফাইল ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে বৃষ্টি হওয়ায় নগর জীবনে স্বস্তি ফিরেছে। দুপুর ১টার মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৪৪ মিনিটে।

অন্যদিকে বুধবার আবহাওয়া অধিদফতর প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে

মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।