বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।

নয়া দিগন্ত অনলাইন
বলয়গ্রাস সূর্যগ্রহণ
বলয়গ্রাস সূর্যগ্রহণ |সংগৃহিত

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।

আইএসপিআর আরো জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।