ঢাকার বাতাস আজ স্বাস্থ্যকর

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ৩৩ স্কোর নিয়ে ৯৩তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা বায়ুর মান বিবেচনায় ভালো বলে বিবেচিত। ২০৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৫৬। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও এই শহরের স্কোর ১৪২। ১৩৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ চিলির রাজধানী সান্তিয়াগো।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।