ইসলামী ব্যাংকের ২৪টি কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ
বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক সময় তারল্য ও আস্থার প্রতীক হিসেবে বিবেচিত ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তবে গত কয়েক বছরে দেশের বৃহত্তম এই বেসরকারি ব্যাংকটি নজিরবিহীন অনিয়ম, নীতিনির্ধারণী দুর্বলতা এবং মালিকানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে বেনামী কোম্পানির মাধ্যমে ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ এবং বিপুল অর্থ সরিয়ে নেয়ার অভিযোগ- দেশের পুরো আর্থিক খাতকে গভীর সঙ্কটে ফেলেছে।



