সাভারে বিকেএসপি কাপ বক্সিংয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
বিকেএসপি কাপ বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি
বিকেএসপি কাপ বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠার (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে শেষ হলো ৬ষ্ঠ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০২৬।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপি ৮টি ওজন ক্যাটাগরির মধ্যে ৫টি স্বর্ণ ও ১টি তাম্রসহ সর্বমোট ৬টি পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন ও রাজশাহী মর্ডান বক্সিং ক্লাব ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি তাম্রসহ মোট ৬টি পদক নিয়ে রানার্স-আপ হয়।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিকেএসপি’র জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান নয়া দিগন্তকে এ তথ্য জানান।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান ও আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তারা। এর আগে গত ১৯ মে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মো: ফায়জুর রহমান ভূঁইয়া।

প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বমোট ৩৮টি দলের ১২২ জন বক্সার অংশ নেন।

বিকেএসপি কাপ বক্সিং, বিকেএসপি ছাড়াও অন্যান্য খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে শেষ হয়।