চ্যাম্পিয়নস লিগ ড্র

আবারো মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি

প্লে অফ শেষে কে কার মুখোমুখি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা। সেই সব গুঞ্জনের শেষ হয়েছে আজ। শুক্রবার নিওনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠান।

নয়া দিগন্ত অনলাইন
মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি
মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি |সংগৃহীত

আবারো রিয়াল মাদ্রিদের সামনে ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিদ্বন্দ্বী। এছাড়া পিএসজি খেলবে চেলসির বিপক্ষে।

প্লে অফ শেষে কে কার মুখোমুখি হবে তা নিয়ে ছিল নানা জল্পনা। সেই সব গুঞ্জনের শেষ হয়েছে আজ। শুক্রবার নিওনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠান।

যেখানে বরাবরের মতো আবারো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগে এই দুই দলের দ্বৈরথ যেন অবিচ্ছেদ্য বিষয়। এ নিয়ে টানা পঞ্চমবার মুখোমুখি হতে যাচ্ছে তারা।

২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩-২৪ মৌসুমে কোয়ার্টার ফাইনাল ও ২০২৪-২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল দুই দল।

আর মাঝে ২০২০-২১ বাদ দিলে সর্বশেষ সাত আসরেই সাতবার দেখা হয়ে যাচ্ছে স্পেন ও ইংল্যান্ডের এই দুই শীর্ষস্থানীয় ক্লাবের। চলতি আসরে অবশ্য গ্রুপ পর্বেও একবার মুখোমুখি হয় দুই দল।

এছাড়া পিএসজি-চেলসির দ্বৈরথও বেশ পরিচিত। সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল তারা। এবার আবারো দেখা হচ্ছে তাদের।

ড্রয়ে বাকি দলগুলো তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে। অভিষেক আসরে চমক দেখানো নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট লড়বে স্পোর্টিং সিপির সাথে।

এদিকে ড্রয়ের পাশাপাশি শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের সম্ভাব্য ফিক্সচারও ঠিক হয়েছে। শেষ ষোলোর প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ মার্চ।

আর কোয়ার্টার ফাইনাল ৭-৮ এপ্রিল ও ১৪-১৫ এপ্রিল, সেমিফাইনাল ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে এবং ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।

শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে যারা–

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

বোদো গ্লিমট-স্পোর্টিং লিসবন

পিএসজি-চেলসি

নিউক্যাসল-বার্সেলোনা

গালাতাসারাই-লিভারপুল

আতালান্তা-বায়ার্ন মিউনিখ

আতলেতিকো মাদ্রিদ-টটেনহ্যাম

বায়ার লেভারকুসেন-আর্সেনাল