ইতিহাসে প্রথমবারের মতো বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু

১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অরের যাত্রা শুরু করে। প্রথম ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি স্টানলি ম্যাথিউজের সম্মানার্থেই এবারের আয়োজন লন্ডনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে উয়েফা।

নয়া দিগন্ত অনলাইন
বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু
বদলাচ্ছে ব্যালন ডি’অরের ভেন্যু |সংগৃহীত

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। দীর্ঘদিন ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজন হলেও এবার প্রথমবারের মতো ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান। তবে কোন ভেন্যুতে অনুষ্ঠানটি হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অরের যাত্রা শুরু করে। প্রথম ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি স্টানলি ম্যাথিউজের সম্মানার্থেই এবারের আয়োজন লন্ডনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে উয়েফা।

গত এক দশকে ব্যালন ডি’অরে আধিপত্য ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি সর্বোচ্চ আটবার এবং রোনালদো পাঁচবার এ পুরস্কার জিতেছেন।

গত বছর ব্যালন ডি’অর জেতেন ফ্রান্স ও পিএসজি তারকা ওসমান ডেম্বেলে। নারীদের বিভাগে পুরস্কারটি জেতেন স্পেনের আইতানা বোনমাতি।

ঐতিহ্য ভেঙে নতুন শহরে আয়োজন হওয়ায় এবারের ব্যালন ডি’অর ঘিরে ফুটবল বিশ্বে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।