জোড়া গোল করলেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে গোলটি করেন তিনি, এ নিয়ে এই বিশ্বকাপে দ্বিতীয় ও ৬ বিশ্বকাপে ১১ গোল করলেন রোনালদো।
মঙ্গলবার (২৩ জুন) ম্যাচের ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রিকিক গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা।
এর আগে, উজবেকিস্তানের বিপক্ষে ৬ মিনিটেই গোল পেয়ে যান পর্তুগিজ তারকা রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। এই বিশ্বকাপে দ্বিতীয় ও ৬ বিশ্বকাপে ১১ গোল করলেন রোনালদো।
ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তার ১৪৫তম গোল।



