গুলিতে নিহত ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ল্যাতিন এ দেশটির বন্দনগরীর গুইয়াকিলে প্রাণ হারান ৩৩ বছরের এ ফুটবলার।

ক্রীড়া ডেস্ক
মারিও পিনেইদা
মারিও পিনেইদা |সংগৃহীত

সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন ইকুয়েডর জাতীয় দলের সাবেক ফুটবলার মারিও পিনেইদা। এ ডিফেন্ডারকে তার দোকানের সামনে গুলি করে হত্যা করে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ল্যাতিন এ দেশটির বন্দনগরীর গুইয়াকিলে প্রাণ হারান ৩৩ বছরের এ ফুটবলার।

পিনেইদা ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইকুয়েডর জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচ খেলেন। এর মধ্যে ছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব। গুইয়াকিল সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের স্বর্গ রাজ্য। এ বছর ১৯০০ মানুষ নিহত হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে। এর মধ্যে দ্বিতীয় বিভাগ লিগের তিন ফুটবলারও স্থানীয় আরেক ফুটবলার মারা গেছেন।