বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতল নেদারল্যান্ডস

বিশ্বকাপে নেদারল্যান্ডসের এটাই প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন। চারবার এই অ্যাওয়ার্ড জয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

নয়া দিগন্ত অনলাইন
২০২৬ ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ট্রফি জয় করেছে নেদারল্যান্ডস
২০২৬ ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ট্রফি জয় করেছে নেদারল্যান্ডস |সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ট্রফি জয় করেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেই দলকে দেয়া হয়, যারা পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়সুলভ আচরণের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে এবং শৃঙ্খলাজনিত দিক থেকে সবচেয়ে ভালো রেকর্ড বজায় রাখে।

মরক্কোর কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়ে শেষ ৩২ রাউন্ড থেকে বিদায় নেয় ডাচরা। গ্রুপ-এফ’র শীর্ষ দল হিসেবে নেদারল্যান্ডস নক আউট পর্বে পা রেখেছিল।

বিশ্বকাপে খেলা চার ম্যাচে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছে। সেখানে কোন লাল কার্ড ছিল না।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের এটাই প্রথম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন। চারবার এই অ্যাওয়ার্ড জয় করে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

বিশ্বকাপে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বিজয়ী দল :

১৯৭০ : পেরু
১৯৭৪ : পশ্চিম জার্মানি
১৯৭৮ : আর্জেন্টিনা
১৯৮২ : ব্রাজিল
১৯৮৬ : ব্রাজিল
১৯৯০ : ইংল্যান্ড
১৯৯৪ : ব্রাজিল
১৯৯৮ : ইংল্যান্ড এবং ফ্রান্স
২০০২ : বেলজিয়াম
২০০৬ : ব্রাজিল এবং স্পেন
২০১০ : স্পেন
২০১৪ : কলম্বিয়া
২০১৮ : স্পেন
২০২২ : ইংল্যান্ড
২০২৬ : নেদারল্যান্ডস

সূত্র : বাসস