পলিথিনে ছিল নকল বিশ্বকাপ!

ছয় কেজির বেশি ওজনের ট্রফি এমন পাতলা পলিথিন ব্যাগে বহন করতে পারার কথাও না। আর কুকুরেয়া যেভাবে ধরে রেখেছেন, এতো ওজন সেভাবে ধরাও কঠিন।

নয়া দিগন্ত অনলাইন
মার্ক কুকুরেয়ার হাতে নকল ফুটবল বিশ্বকাপ
মার্ক কুকুরেয়ার হাতে নকল ফুটবল বিশ্বকাপ |সংগৃহীত

এতো কষ্ট করে অর্জন করা ‌‘বিশ্বকাপ ট্রফি’ স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া একটি প্লাস্টিকের ব্যাগে করে অন্য জিনিসপত্রের সাথে নিয়ে যাচ্ছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে সবার চোখ কপালে। ফুটবল পাড়ায় শোরগোল, চারিদিকে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেন, যে ট্রফি কোটি কোটি টাকা মূল্যের, জয়ের পর সেই ট্রফির কিনা জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে!

ঘটনার সূত্রপাত ফাইনাল শেষে। স্পেনের ফুটবলাররা যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে কুকুরেয়ার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগটি। যেখানে দেখা যায় বিশ্বকাপ ট্রফিটি। যা দেখে সবাই অবাক হন।

তবে এবার জানা গেল আসল সত্য। দ্য সানডে গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলছে, ওই ভিডিওর মাঝে যে ট্রফি ছিল সেটি নিছক লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি, বিশ্বকাপ ট্রফি নয়।

ঘটনাটি অনেকে বিশ্বাসও করছেন না, কারণ ছয় কেজির বেশি ওজনের ট্রফি এমন পাতলা পলিথিন ব্যাগে বহন করতে পারার কথাও না। আর কুকুরেয়া যেভাবে ধরে রেখেছেন, এতো ওজন সেভাবে ধরাও কঠিন।

উল্লেখ্য, ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।