বিরল ইতিহাস

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই বিশ্বকাপের সেমিফাইনালে

ফিফার র‍্যাঙ্কিং যেন এবার বিশ্বকাপের মঞ্চে নিজেদের যথার্থতা প্রমাণ করল। বিস্ময়করভাবে শীর্ষ চার দলই শেষ চারে জায়গা করে নিল। সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।

ক্রীড়া ডেস্ক

এবারের বিশ্বকাপে ঘটলো এক বিরল ঘটনা। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারদল খেলছে বিশ্বকাপের সেমিফাইনালে। ইতিহাসে এই প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসাথে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল।

ফিফার র‍্যাঙ্কিং যেন এবার বিশ্বকাপের মঞ্চে নিজেদের যথার্থতা প্রমাণ করল। বিস্ময়করভাবে শীর্ষ চার দলই শেষ চারে জায়গা করে নিল। সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।

১১ জুন প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। পরের তিন অবস্থানে ছিল স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। বিশ্বকাপের নকআউট পর্বে চার দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সেমিফাইনালে উঠে এসেছে।

ফ্রান্স কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে। এরপর ইউরো চ্যাম্পিয়ন স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে বিদায় করে শেষ চার নিশ্চিত করে।

অন্যদিকে গতরাতে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আজ সকালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের লাইনআপ পূর্ণ করে।

এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। রাত ১টায় গড়াবে এই ম্যাচ।

আর অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুলাই টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফলে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাবে ফুটবল বিশ্বের বর্তমান চার পরাশক্তির লড়াই। একদিকে ইউরোপিয়ান দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন, অন্যদিকে বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক দ্বৈরথ আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

১৯৯২ সালে ফুটবল র‍্যাঙ্কিং চালুর পর এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। ফলে এই

দুটি ম্যাচ বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর কাড়তে যাচ্ছে।